বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

আওয়ামী লীগের কার্যালয়ে আগুনে গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে আগুন দেয়া ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে সোতাল গ্রামের ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি কমলেশ ভট্টাচার্য বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন।

পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, বাগদিয়া গ্রামের মৃত কাজী নূর মুহাম্মদের ছেলে কাজী নজরুল ইসলাম, কাজী কুবায়েত হোসেনের ছেলে কাজী হুমায়ুন কবির ও মালেক কাজীর ছেলে নুর কাজী।

আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বারুইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাপ্পী শাহরিয়ার জানান, প্রতিদিনের মতো রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়।

রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। সকালে নামাজ পড়তে বের হয়ে স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেয়। আগুনে নির্বাচনী কার্যালয়ের বেড়া, পোস্টার, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বুধবার রাতের কোনও একসময়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রাম থেকে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ