বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কুমিল্লার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এবং তার গাড়ি ভাঙ্গচুর করে।

বৃহস্পতিবার ( ২০ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে নগরীর তালপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস নগরীর তালপুকুর পাড়ের বাসায় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।

সে সময় একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। এবং তারা গাড়ি ভাঙ্গচুর করে। এছাড়াও বাড়ির দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

মুহাম্মদ ইউনুস বলেন, তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই প্রতিপক্ষ আজকের হামলাটি চালিয়েছে। হামলায় ৩ জন আহত হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

‘ইশতেহারে ধর্মীয় প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে ধার্মিকরাও দলের প্রতি আস্থা রাখবেন’

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ