বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

যশোর-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জামাতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মুহা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

জামাত প্রার্থী আবু সাঈদ মুহা. শাহাদাত হোসেন ওরফে মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। কিন্তু পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। সে জন্য তার জামিন বাতিল হয়ে যায়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আজ সকালে আবু সাঈদ মুহা. শাহাদাত হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-২ আসনের মহাজোটের প্রার্থী

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ