রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সেনা মোতায়নের পরেও হামলা অপ্রত্যাশিত: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনা মোতায়ানের পরও সারা দেশে ঐক্যফ্রন্ট প্রার্থীদের ওপর হামলার ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

সোমবার বিকেলে রাজধানীল বিজয়নগরে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন ড. কামাল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সারা দেশে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে।

সব দলের জন্য সমান সুযোগ হয়নি অভিযোগ করে তিনি বলেন, সরকার সুষ্ঠ নির্বাচন চায় না। তবে যত বাধাই আসুক ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে ঘোষণা দেন কামাল। এদিকে, সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনকে প্রহসেন পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ