রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

৫০ লাখ নতুন বই পাবে রাজশাহীর শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরের প্রথম দিনে রাজশাহীতে ৫০ লাখ নতুন বই দেওয়ার শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছেন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের সকল প্রস্তুতি সমাপ্ত হয়েছে।।

তারা জানান, ২০১৯ সালে জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী রয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৬৪২ জন। এসব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন বই পাঠানো হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭৪৩টি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন, নতুন বছরে প্রাথমিক পর্যায়ে জেলায় শিক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫ হাজার ৬৩৬ জন। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বিষয়ের ১৪ লাখ ১১ হাজার ৫৫৮টি নতুন বই তুলে দেওয়া হবে।

তাই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন বই ৭০ শতাংশ বিদ্যালয়গুলোতে পাঠানো কাজও সমাপ্ত হয়েছে। বাকি ৩০ শতাংশ বই কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, ২০১৯ সালে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ৩ লাখ ৪৪ হাজার ৬ জন। এই শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে ৩৫ লাখ ৮৮ হাজার ১৮৯টি নতুন বই পাবে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ