বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ছুরিকাঘাতে ঢাকার পল্লবীতে রিকশাচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুরে পল্লবীতে ছুরিকাঘাতে আতিকুল ইসলাম (২১) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় আতিকুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আতিকুল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বলাই শিমলা গ্রামের মুহাম্মদ ওসমান প্রামাণিকের সন্তান।

তার বড় ভাই রাশিদুল। আমাদের এক পরিচিত ব্যক্তি ভোরে ফোন দিয়ে জানান ঢাকায় আতিকুলকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকায় এসে পল্লবী থানায় ছোট ভাইয়ের মরদেহ দেখতে পাই।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তবে তাকে রিকশার গ্যারেজের ভেতরে ছুরিকাঘাত করা হয়েছে। কেন তাকে হত্যা করেছে তা তিনি জানতে পারেননি।তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।

-এটি