আওয়ার ইসলাম: নাটোরে লালপুরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাছের সঙ্গে মোটসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ (২৪) ও বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২৬)।
জানা যায় ওই তিন যুবক মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন।
তারা ওয়ালিয়া এলাকার শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ মারা যান।
এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী হাফিজুর আহত হয়েছেন। তাকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
-আইএ