বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩ ভোটকেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত ৩টি ভোট কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

১ জানুয়ারি  নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এমন কথা জানা গেছে।

ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত তিনটি ভোটকেন্দ্রে ৯ জানুয়ারি ভোট নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

-আর এইচ