বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

সারাদেশে আজ নতুন বই বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন বছরের শুরুতে আজ প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে আজ বিনামূল্যের পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে।

সারা দেশে চলতি বছর ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থী নতুন বই পাবে। এজন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই ছাপানোর সিদ্ধান্ত হয়।

নতুন বই বিতরণ উপলক্ষে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আজ বই দিবস ঘোষণা করেছে।

এ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ ডিসেম্বর শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বই মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সোমবার জানান, ‘শতভাগ বই মুদ্রণ শেষে বিতরণের জন্য পাঠানো হয়েছে।’

রাজধানীতে দুটি পাঠ্যপুস্তক উৎসবের একটি আজ রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে প্রধান অতিথি থাকবেন নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপর উৎসব আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি থাকবেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এছাড়া সারা দেশে সব স্কুলে উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এসব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ