বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

জাবির ৩ বিভাগে প্রভাষক নিয়োগ ৬ মাস স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ (প্রত্নতত্ত্ব , সরকার ও রাজনীতি এবং চারুকলা) বিভাগে প্রভাষক নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ আদেশের বিষয়টি রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

একইসঙ্গে গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত, প্রত্নতত্ত্ব বিভাগে ২টি, সরকার ও রাজনীতি বিভাগে ২টি এবং চারুকলা বিভাগে ১টি করে পদে প্রভাষক নিয়োগের সার্কুলার জারির কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।

সঙ্গে সঙ্গে রুলও জারি করেছেন আদালত। রুলে ২০১৮ সালের ৮ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

আইনজীবী শিহাব উদ্দিন খান জানান, ৮ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিচালিত সকল নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ