বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ধর্ষণের ঘটনায় কঠোর অবস্থানে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধী যেই হোক তার শাস্তি অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

২ জানুয়ারি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোটের দিন একটি নির্দিষ্ট দলকে ভোট দেওয়ায় চার সন্তানের জননী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

ওবায়দুল কাদের বলেন, আমি সেদিনই শুনেছি, যদিও ঘটনাটি আমার নির্বাচনী এলাকায় না।  এ ধরনের ঘটনা অবশ্যই ঘৃণ্য-নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনার অপরাধীকে শাস্তি পেতেই হবে। যে বা যারাই অপরাধী তারা কেউ পার পাবে না। আমি নেত্রীর মনোভাব জানি।

তিনি আরও বলেন, ইতিমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। ডিআইজি ঘটনাস্থলে গেছেন। তাছাড়া ওই এলাকায় সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তারাও বিষয়টি দেখছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ