বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন দুই মাদকবিক্রেতা ।মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদকবিক্রোতার গুলিবিদ্ধ মরদেহ। ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যানও উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

প্রাথমিকভাবে জানানো হয় নিহত দু’জনের বাড়ি মাদারীপুর জেলায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ