বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

শরীয়তপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে  সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনের দিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় সুবচনী বাজারে সংঘর্ষে লিপ্ত হয় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ। এ সময় রামদা, টেঁটা, সরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় এক ঘণ্টা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ১৮ রাউন্ড শটগানের ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালি বলেন, রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শহীদুল সিকদার, মফিজ সিকদার ও ৫নং ওয়ার্ডের বিল্লাল গাজির সঙ্গে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। তারা সবাই আওয়ামী লীগ কর্মী।

শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফাঁকা গুলি চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ