বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ইজতেমা মাঠে হামলায় আহত আরেক জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে ইজতেমা মাঠে মাওলানা সাদ অনুসারীদের হামলায় গুরুতর আহত শামসুদ্দিন বেলাল (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বেলাল নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ ডিসেম্বরে ইজতেমার ময়দানে হামলায় বেলাল আহত হয়। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

শামসুদ্দিন বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পরিদর্শক বাচ্চু মিয়া।

উল্লেখ্য, ইজতেমা মাঠে জোড়ের মাঠ প্রস্তুতির জন্য কাজ করছিল তাবলীগের সাথী ও মাদরাসা শিক্ষার্থীরা। গত ১ ডিসেম্বর তাদের ওপর হামলা চালায় সাদপন্থীরা। এ সময় এক জন নিহতসহ আহত হয় কয়েক হাজার তাবলীগের সাথী ও মাদরাসা শিক্ষার্থী। যাদের অনেকেই এখনো জীবন সঙ্কটে রয়েছে।

আরআর