বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

পিরোজপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈবর্ত্যখালী নামক স্থানে কলাখালী-পিরোজপুর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগনেতা সাকিল আহমেদ আশিষ (৪০) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে বলে জানা যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ পিরোজপুর জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন সাকিল।

সাড়ে ১২টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।

কলাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুজ্জামান শিমুল জানান, সাকিল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কৈবর্ত্যখালী এলাকার সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার আসামি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ