বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মুন্সীগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জে শ্রীনগরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রীনগরের  পূর্ব বেজগাও গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আতাহার চায়ের দোকানদার। ঘটনার দিন আতাহার খানের বাড়ির লোকজন পাশ্ববর্তী একটি বিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এসময় আতাহার খানের স্ত্রী আলেয়া বেগমকে (৬০) ফাঁকা বাড়িতে একা পেয়ে কে বা কারা বটি দিয়ে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে তার স্বজনরা ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এবং দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ আল মামুন বলেন, আতাহার খানের পরিবার স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্থান চলে যায়। কয়েক বছর আগে তারা দেশে আসেন। এলাকায় নতুন হওয়ায় তাদের সঙ্গে লোকজনের ঘনিষ্টতা কম ছিল। তিনি হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানান।

শ্রীনগর থানার ওসি মুহা. ইউনুছ আলী বলেন, নিহতের ছেলের দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ