বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪। এ সময় এক নারীসহ দুই ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪’র কোম্পানী কমাণ্ডার মেজর শিবলী সাদি এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক জনপদের পরিত্যক্ত একটি টিনসেড ঘর থেকে তাদের উদ্ধার করা হয়।

মেজর শিবলী সাদি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে অপহরণ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- শহিদুল আলম(৩০), মোজাম্মেল হক(২৫), বাবু(২৩), শুভ মিয়া(৪০), খলিল(২৬), নুর মোহাম্মদ (২০), মিজানুর রহমান(২৫) ও রুবেল মিয়া(২৭)।

উদ্ধারকৃত হল- চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার উজিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাকিব(২৬) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাইরাবাদ গ্রামের আক্কাছ আলীর মেয়ে মিনা খাতুন(৩০)। অপহৃত দু’জনেই ভালুকা উপজেলার গার্মেন্টস শ্রমিক।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা অপহরণ চক্রের সাথে পেশাগত ভাবে জড়িত। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের পক্রিয়াধীন।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ