শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


বাড্ডায় বাঁশের দোকানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মেরুল বাড্ডায় বাঁশের দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অফিসার মাহফুজ রিবেন জানান, রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় হাতিরঝিলের বিপরীতে রাস্তার পাশে রাখা বাঁশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বারিধারা ও তেজগাঁওয়ের ৫টি ইউনিট কাজ করছে।

তবে কিসের থেকে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।  এ সময় বাঁশের দোকানের কোনো মালিক উপস্থিত ছিলেন না।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ