বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আ.লীগ কর্মীর পা কেটে নিলো প্রতিপক্ষের নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়ায় মোর্শেদুল ইসলাম (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর বাঁম পা কেটে নিয়েছে একই দলের প্রতিপক্ষের লোকেরা।

রোববার সকালে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গম বামিহাল বাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের নির্দেশে তার লোকজন হামলা চালিয়ে মোর্শেদের একটি পা কেটে নিয়ে গেছে। মোর্শেদের অপর পা কুপিয়ে জখম করায় সেটিও কেটে বাদ দিতে হবে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসাধীন মোর্শেদুল জানান, সকাল ১০টার দিকে প্রতিপক্ষ আফজালের সমর্থক আফতাব ও ঠান্ডু ফোন করে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। তাদের ডাকে বাজারের চাউলপট্টি গেলে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে বাঁম পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং অপর পা কুপিয়ে জখম করে। পরে তার কাটা পা নিয়ে তারা চলে যায়।

এলাকার আধিপত্য নিয়ে কুদ্দুস ও সাবেক ইউপি সদস্য ফরিদের সঙ্গে আফজালের পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক ইউপি সদস্য এবং সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, মোর্শেদ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। প্রতিপক্ষও আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। বিরোধ থেকেই এ হামলা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ