রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

নতুন মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগে কোনো অসন্তোষ নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন এ মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনো অসন্তোষ নেই। বরং আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি ঐক্যবদ্ধ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে যেসব এলাকায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন না সেসব এলাকাকে প্রাধান্য দিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই পরিবর্তনকে অনেকেই স্বাগত জানিয়েছে। দেশের মানুষ এটাকে কিভাবে নিয়েছে সেটাই গুরুত্বপূর্ণ ও দেখার বিষয়।

কাদের বলেন, নতুন ও পুরাতনদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। এখন দেখার বিষয় তারা প্রত্যাশা ও বাস্তবতার মিল রেখে তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করবেন, তার উপরই নির্ভর করবে এর সাফল্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ