বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

সাভারে লোকাল বাসে নারীর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাস থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ি এলাকায় মোহনা পরিবহনের একটি বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম দুঃখিনি বেগম। তিনি বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের মুহাম্মদ হোসেনের স্ত্রী।

আশুলিয়া থানার এসআই ফুল মিঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ নারী বাসে উঠতে গিয়ে আহত হয়ে মারা যান। পরে চালক ও হেলপার তাকে বাসে রেখে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই ফুল মিঞা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ