বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আল্লামা শরীফ শাহজালাল রহ. এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের ঐতিহ্যবাহী উজানী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা শরীফ শাহজালাল রহ.-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বাদ আছর উজানী মাদরাসা মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। এরপর মাদরাসার পাশেই মাকাবারায়ে ইবরাহিমিতে তাকে দাফন করা হয়।

জানা যায়, বিশিষ্ট উলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ জানায় অংশ নেন।

মঙ্গলবার সকাল ৭টায় মাওলানা শরীফ শাহজালাল ইন্তেকাল করেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি উজানী মাদরাসার মাইখুল হাদিস হিসেবে খেদমতে লিপ্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য আলেমেদ্বীন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ