শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও ৩০০পিস ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রাম থেকে ১৪ রাউন্ড গুলিসহ  দুটি বিদেশি পিস্তল এবং৩০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃত মাসুদ ওরফে পিস্তল মাসুদ (২৯) শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ও আটককৃত রাজীব (২৯) একই উপজেলার সাইটালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উজিলাব গ্রামের মাসুদের নির্মাণাধীন বাড়ি থেকে তাদের আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই রাজীবের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি টিম উপজেলার উজিলাব গ্রামের মাসুদ ওরফে পিস্তল মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় দেহ তল্লাশি করে ২টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ