বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, চলছে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই লোকজন ভোট দিতে উপস্থিত হয়েছেন।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনে এ তিন কেন্দ্রে মারামারি ও অনিয়ম ঘটলে ভোট স্থগিত হয়।

তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭২ জন। ভোটে আইনশৃঙ্খলা ঠিক রাখতে ৩৩৯ পুলিশ, ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্র বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

এখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের চেয়ে ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে রয়েছেন।

ধানের শীষ প্রতীকে পড়েছে ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো আওয়ামী লীগ প্রার্থী কলার ছড়ি প্রতীকে ৭২ হাজার ৫৬৪ ভোট পান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ