বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের ভাষাসৈনিক, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন।

গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকার সিটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রয়েছে।

গতকাল বিকাল ৫টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে জেলা শহরের মধ্যশেরি মহল্লার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সৈয়দ আব্দুল হান্নান শেরপুরের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। শেরপুরে তিনি ‘হান্নান স্যার’ হিসেবে পরিচিত। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তার বড় ভাই ছাত্রনেতা সৈয়দ আব্দুস সাত্তারও ভাষা সৈনিক ছিলেন।

এএ