বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী: উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার (১১জানুয়ারি)।

ইতোমধ্যে ঐতিহ্যবাহী এ  শিক্ষা প্রতিষ্ঠানে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে হাটহাজারী মাদরাসায় পৌঁছেছেন আলেম ওলামা, ছাত্র ও তাওহীদি জনতা।

দস্তারবন্দী সম্মেলনে জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দস্তারে ফজিলত প্রদান করবেন।

১৪৩৯ হিজরী সনের শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের মাহফিলের  ১০, ১১  জানুয়ারি এশার নামাজের পর এ দস্তরে ফজিলত প্রদান করা হবে।

দস্তারে ফজিলত গ্রহণের জন্য ফারেগীনদের আজ ১০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০টা ও বাদ আসর হতে এশা পর্যন্ত এবং ১১ জানুয়ারি, জুমাবার বাদ আসর হতে মাগরিব পর্যন্ত সময়ে জামিয়ার দপ্তরে তালীমাত হতে টোকেন সংগ্রহ করার জন্য বলেছে মাদরাসার কর্তৃপক্ষ।

প্রতি বছরের মতো এবারও দেশবরেণ্য আলেমগণ মাহফিলে বয়ান করবেন।  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন আল্লামা খিজির শাহ, ভারত।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ