ইকরামুল হক : ১১ জানুয়ারি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলনে জামিয়ার প্রধান আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। চলছে বিতর্কও।
অনেকে মনে করছেন, প্রধান গণমাধ্যমগুলো এ নিয়ে সংবাদ প্রকাশ করলেও পুরো বক্তব্য কেউ উপস্থাপন করেননি। যে কারণে একটি ক্ষুদ্র অংশ তুলে ধরায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কথা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঙ্গে।
আওয়ার ইসলাম: হাটহাজারী মাদরাসার মাহফিলে আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকা ও যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, তিনি মেয়েদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াতে বলেছেন। বিষয়টি আসলে কী?
আজিজুল হক ইসলামাবাদী: গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমের মন্তব্য অসম্পূর্ণ ও বিকৃত মন্তব্য। তারা কেউ আল্লামা আহমদ শফীর পুরো বক্তব্য তুলে ধরেনি। একটি খণ্ডিত অংশ প্রচার করে তাঁকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
আওয়ার ইসলাম: মূলত তিনি কী বলতে চেয়েছেন?
ইসলামাবাদী: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদের পর্যাপ্ত সুরক্ষা ও পর্দার ব্যবস্থা না থাকায় তিনি মূলত সচেতনতা ও ধর্মীয় দিক বিবেচনাপূর্বক পড়াশোনা করানোর কথা বলেছেন। এটি কেউ তুলে ধরেননি।
আওয়ার ইসলাম: পঞ্চম শ্রেণির বেশি পড়াশোনা না করানোর প্রতি ইঙ্গিত কি সত্য? এ বিষয়ে আপনার কী মন্তব্য?
ইসলামাবাদী: পঞ্চম শ্রেণি পর্যন্ত না পড়ানোর কথার পেছনে কিছু অভিব্যক্তি অবশ্যই আছে। তিনি মূলত স্কুলে বড়জোর চতুর্থ/পঞ্চম শ্রেণি পড়ানোর পর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার গুরুত্ব দিয়েছেন।
আওয়ার ইসলাম: তিনি এমন কথা কেন বলেছেন?
ইসলামাবাদী: তিনি এদেশের ধার্মিকশ্রেণির সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি। তিনি ধর্মীয় দিক বিবেচনা করে এমন মন্তব্য করেছেন। সুতরাং তার দিক থেকে এটি যুক্তিযুক্ত।
আওয়ার ইসলাম: চতুর্থ/পঞ্চম শ্রেণি পড়ানোর পর উচ্চশিক্ষার প্রয়োজন আছে বলে অনেক আলেমেরও অভিমত।
ইসলামাবাদী: