রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

'অনলাইন টিভি নীতিমালায় নিবন্ধনের ওপর জোর দেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে শিগগিরই ১২ ঘণ্টা সম্প্রচার শুরু হচ্ছে। সেই সঙ্গে এটিকে টেরিষ্ট্ররিয়াল চ্যানেলে রুপান্তরের কাজ চলছে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অনলাইন টিভি নীতিমালায় নিবন্ধনের ওপর জোর দেয়া হবে।

ওয়েজবোর্ড বাস্তবায়ন করার ঘোষণা দিয়েও যে সব পত্রিকা বাস্তবায়ন করছেন না সে বিষয়ে তদারকি চলছে। চট্টগ্রামের উন্নয়নে দলের সব নেতাদের নিয়ে একসাথে কাজ করবেন বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম চট্টগ্রাম আসায় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ