শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ইয়াবা ও অস্ত্র বিক্রির সময় ছাত্রলীগ সভাপতি লুৎফর মোল্লা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়াবা ও অস্ত্র বিক্রির সময় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর মোল্লাকে আটক করে ডিবি পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি, ম্যাগাজিন, ২০০ পিস ইয়াবা এবং একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ম-০০-০৪৩৪) উদ্ধার করে।

গতকাল সোমবার (১৪ জানুয়ারি) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস মউরীর ছেলে।

লুৎফর মোল্লা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। তাকে ধরতে আইনশৃংখলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। সোমবার রাতে ভাঙ্গা বাজারে অস্ত্র ও ইয়াবা বিক্রির সময়ে তাকে হাতেনাতে আটক করে।

তার বিরুদ্ধে নিরহ মানুষ নির্যাতন অত্যাচার, ফ্ল্যাট দখল, জমি দখল ও চাদাঁবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ডিবির ওসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র বেচা-কেনা করার সময় ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিদেশি ও ইয়াবা বিক্রির সময়ে লুৎফরকে প্রাইভেট কারসহ আটক করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ