শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

বারিধারা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকা বারিধারায় একটি বাসা তল্লাশি করে অর্ধশত ডেটোনেটরসহ পিস্তল, শটগান ও অ্যামুনেশন্স উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গত বৃহস্পতিবার ডিওএইচএস বারিধারা এলাকার একটি বাসা থেকে আদালতের পরোয়ানা নিয়ে এগুলো উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল নিউজ পোর্টালে শুক্রবার এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে ৫০টি ডেটোনেটর, ম্যাগজিনসহ ২টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড পিস্তলের গুলি, ম্যাগজিনসহ ২টি শটগান, ২ রাউন্ড শটগানের কার্তুজ। এছাড়াও ঘটনাস্থল থেকে ৭টি জিহাদী বই, ৩ লাখ টাকা এবং ৩ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ