শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামসু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব শিকদারপাড়া গ্রামের মুহাম্মদ হোসেনের ছেলে।

সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া নাফ নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি এবিএমএস দোহা বলেন, তালিকাভুক্ত মাদকবিক্রেতা শামসুকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া চেকপোস্টের কাছে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করতে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলি থামার পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ শামসুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

সে সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় টেকনাফ থানার এসআই রাসেল, এএসআই ফয়েজ ও মুহাম্মদ আমির আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ