বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আস্তানা সন্দেহে চাঁপাইয়ে ১৫ বাড়িতে অভিযান, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ১৫ বাড়িতে র‌্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এ অভিযান শুরু হয়। সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

তিনি বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২-৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব সদস্যরা ওই গ্রামের ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়।

তবে সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কাউকে পায়নি র‌্যাব।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ