বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের ফকিরহাটে দূরপাল্লার বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছে। যানচলাচল বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।

মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঘটনাস্থলে পৌছে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া পরিবহনের দুই যাত্রী ও ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর খুলনা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ