বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে দুটি পণ্যবোঝাই জাহাজডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরের সন্দ্বীপ ও হাতিয়ার মাঝামাঝি ভাসানচরে দুটি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। জাহাজ দুটিতে থাকা ২০ নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ রযেছে।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি হলো- খাজা বাবা ফরিদপুরী ও এন ইসলাম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মুহাম্মদ সেলিম জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৭০০ টন গম নিয়ে খাজা বাবা ফরিদপুরী নামে একটি জাহাজ নারায়ণগঞ্জ যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল আগে গিয়ে জাহাজটি ডুবে যায়। ভাটার টানে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ওই ঘটনার কিছুক্ষণ পরে ভাসানচরের কাছাকাছি আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে এন ইসলাম নামের একটি জাহাজের তলা ফেটে পাশের একটি চরের কাছাকাছি গিয়ে ডুবে গেছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ওই জাহাজের সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ