শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ৪৮ মাদকসেবীর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে ৪৮ মাদকসেবী ও কারবারি আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

আজ শনিবার দুপুর দেড়টায় চাঁদপুর সদর মডেল থানার সামনে আয়োজিত মাদক, নারী নিযার্তন, ইভটিজিং ও জঙ্গি প্রতিরোধে আত্মসমর্পণ সমাবেশে তারা আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণ সমাবেশে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জিহাদুল কবির অনুষ্ঠানে বলেন, গতবছর মাদক নির্মূলে সারা দেশেই বিশেষ অভিযান চলে। এখন আবার পুলিশ বিভাগ মাদক নিয়ে কাজ শুরু করেছে। যে ৪৮ জন আজ আত্মসমর্পণ করল তাদের সাধুবাদ জানান এসপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ