রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

শিবচরে চালভর্তি ট্রাক উল্টে এক পথচারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে চালভর্তি ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ জানুয়ারি) ভোরে দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিলন হাওলাদার। জানা যায় তিনি বাঁশ ব্যবসায়ী। নিহত মিলন শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের মালাই হাওলাদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে একটি চালভর্তি ট্রাক একই উপজেলার চান্দেরচর যাচ্ছিল। ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এসময় পথচারী মিলন হাওলাদার ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ