শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

আগুনে পুড়ে ছাই দোকান, অক্ষত কুরআন শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে এম মঈনুল ইসলাম: ভোলা থেকে> ভোলার চরফ্যাসন পৌরশহরের জনতা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা দোকান পুড়ে ছাই হয়ে গেলেও পুড়েনি পবিত্র কুরআন। এ ঘটানায় প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল সোমবার (২৮ জানুয়ারি) রাত ১২ টার দিকে চরফ্যাসন পৌরশহরের জনতা রোডের পশ্চিম উত্তর কর্ণারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ভয়বহতায় কিছু বুঝে উঠার আগেই পুরে যায় প্রায় ২০টি দোকান। পাঠ্যপুস্তক দোকানের সব বই পুড়ে গেলেও আগুন পুড়ায়নি আল্লাহর পবিত্র কুরআনকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকানের সব পুড়ে গেলেও কুরআন শরিফ পুড়েনি। কুরআনের চারদিকে কিছুটা ক্ষতি হলেও যেখানে আয়াত লেখা সেগুলো অক্ষত ছিলো। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা শুনে হাজার হাজার লোক দেখতে ভিড় জমায় ঘটনাস্থলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ