শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

৯ ফ্রেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন সাইয়্যিদ আসজাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত  সম্মেলনে আসছেন ভারত উপমহাদেশের ইংরেজ খেদাও আন্দোলনের বীর সেনানী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.-এর সাহেবজাদা আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আসজাদ মাদানি।

৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে বয়ান করবেন, জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম, আল্লামা আশরাফ আলী, বারিধারা মাদরাসার মুহতামিম, আল্লামা নূর হােসাইন কাসেমী।

আল্লাহ করিম জামে মসজিদ মোহাম্মদ পুর ঢকার খতিব মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল বাসেত খান, মুফতি হামেদ জাহেরী, মুফতি সাখাওয়াত হুসাইনসহ আরো অনেক উলামায়ে কেরাম।

No photo description available.

টাঙ্গাইল উলামা পরিষদের কর্তৃপক্ষ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ