শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

‘ওয়াজ শোনার জন্য নয়, বোঝার জন্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

দেশের প্রখ্যাত আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন ওয়াজ শোনার জন্য নয়, ওয়াজ হলো জানার জন্য, বোঝার জন্য। সর্বোপরি মানার জন্য।

সাভার দারুল আমান মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলে এসব কথা বলেন তিনি।

মানুষ এখন ওয়াজ শুনতে আসে। কিন্তু মানতে চায় না। তাই ওয়াজ মাহফিলে নিয়মিত এসেও অনেকে নিজেকে পরিবর্তন করতে পারেন না৷ কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারেন না। আসহাবে রাসুলিল্লাহ সা. ওয়াজ করতেন কম। কিন্তু জীবনে প্রয়োগ করতেন বেশি। তাঁদের প্রতিটি কাজ, কথা, সিদ্ধান্ত হতো রাসুল সাল্লালাহু সা. এর ওয়াজ অনুযায়ী।

তিনি আরও বলেন হাটহাজারির হযরত একটি মাহফিলে ওয়াজ করেছেন পর্দার গুরুত্ব নিয়ে। সমাজে নারীর নিরাপত্তা চেয়ে তিনি জাতিকে নসিহত করেছেন। কিন্তু ডা. কামাল সংবিধান প্রণেতা হয়েও শায়েখের এ কথার মর্ম বুঝতে সক্ষম হলেন না। তিনিও ওয়াজ শুনেছেন। কিন্তু বুঝার জন্য না। ভুল ধরার জন্য। তাই এভাবে ওয়াজ শুনলে কোন ফায়দা হবে না। আমাদেরকে ওয়াজ শুনতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে।

এসময় মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল, জনাব আব্বাস আলী কমিশনারসহ দূরদূরান্ত থেকে আগত হাজারো শ্রোতা।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমি, মুফতি নাজমুল হাসান ও মাদরাসার মোহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ