রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সংসদ বাতিল করে নতুন নির্বাচন দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ বাতিল করে নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

এর পাশাপাশি খালেদা জিয়ার মুক্তিও দাবি করেছে দলটি। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে ‘পুন:নির্বাচন’-এ অংশ নিতে চায় তারা।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন আজ বুধবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপির সিনিয়র নেতারা এসব দাবি তোলেন। সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে এ মানববন্ধন।

সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়ে, রাষ্ট্র যন্ত্রকে ভেঙে দিয়ে দখল দারিত্বের একটা পার্লামেন্ট গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের সাথে সাথেই বলেছি যে, আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করছি এবং তখনই আমরা বলেছি একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে রায়, সেই রায়কে দিয়ে একটি সরকার গঠন করতে হবে।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। এই সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন ষড়যন্ত্র করে তথাকথিত এমপিদের নাম ঘোষণা করেছে এবং একটি সংসদ ঘোষণা করেছে। এই সংসদ সম্পূর্ণ অবৈধ এবং এর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আজ যে সংসদ বসতে যাচ্ছে সে সংসদ জনগণের সংসদ নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়। কারণ, এই নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছেন। এই নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন করেছে প্রশাসন, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। এই নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না।

আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালীসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ