মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি

তিন রুশ নারীর ইসলাম গ্রহণের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: এক সময়ের পৃথিবী শাসন করত রাশিয়া। সে সময় রাশিয়ায় কমিউনিজমের আদর্শেই মানুষ মানতো। স্রষ্টার  ধারণা বলতে কিছু ছিল না। তারপরেও সেখানে দ্রুত ধর্মীয় জাগরণ আমরা দেখেছি।

ধীরে ধীরে  রাশিয়ায় মানুষ ইসলামের মাঝে জীবনের মানে, মনের শান্তি ও সঠিক পথ খুঁজে পেয়েছেন।

রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে মূলত অভিবাসীদের মাধ্যমে ইসলামের প্রসার ঘটেছে।

রাশিয়ার অনেক আদিবাসীরা শতাব্দীর পর শতাব্দীকাল ইসলাম ধর্মের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করে আসছে এবং খ্রিস্টানদের সঙ্গে একত্রে বসবাস করছে।

সোভিয়েত আমলে কোনো ধর্মকে বরদাশত করা হতো না। কিন্তু কমিউনিজমের পতনের পর অর্থডক্স খ্রিস্টান এবং ইসলামের দ্রুত প্রসার ঘটেছে। রাশিয়ায় মোট ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি।

ককেশাস স্টাডিজ এবং আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্রের সিনিয়র সহকর্মী নিকোলাই সিলাভে বলেছেন, ‘রাশিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এবং হচ্ছে।

সম্প্রতি ‘রাশিয়া বিয়ন্ড দ্য হেডলাইন’ নামে ইংরেজি সংবাদ মাধ্যম ইসলামে ধর্মে দীক্ষিত তিন নারীর সাক্ষাৎকার নেয়।  ভ্যালেরিয়া (২২)। সাত বছর আগে ২০১১ সালে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

ভ্যালেরিয়া বলেন: আমি খ্রিস্টান পরিবারে বড় হয়েছি। ইসলাম সম্পর্কে জানার পর আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এতে আমার পরিবার মর্মাহত হন। প্রথমে তারা এ সম্পর্কে বিরূপ চিন্তা-ভাবনা করেছিলেন। তারা মনে করতেন আমি অদূর ভবিষ্যতে যানবাহন বোমার আঘাতে উড়িয়ে দেব।’

আল্লাহর মেহেরবানিতে এক সময় আমার পরিবারকে বুঝাতে সক্ষম হয় যে, ইসলাম ধর্ম অতি শান্তিময়, ভ্রাতৃত্বর্পূ ণ এবং একমাত্র সঠিক ও মুক্তির পথ। সাথে পরিবারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তারা আমার পছন্দ ও সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

বিশেষ করে মায়ের কাছে কৃতজ্ঞ যিনি অপেক্ষাকৃত স্বল্প সময়ের মধ্যে আমার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেন এবং আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে মা আমাকে সুরক্ষিত রেখেছেন। তার জন্য ইহকাল-পরকালের কল্যাণ কামনা করছি।

ভ্যালেরিয়া আরও বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম নিয়ে গভীর অধ্যয়ন শুরু করি । সাথে নামায-কালাম আদায় করি। দুই মাস পর থেকে হিজাব পরা শুরু করি। সে থেকে ইসলাম সম্পর্কে গবেষণা  ও সাথে সাথে ইসলামের বিধিনিষেধ পালà¦