রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আল্লামা আহমদ শফীর দুআ নিতে হাটহাজারীতে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সুচারুরূপে আঞ্জাম দেয়ার জন্য আমি আল্লামা আহমদ শফী হুজুরের কাছে দু'আ চাইতে এসেছি। হুজুর ও বিশেষভাবে দু'আ করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করে তিনি হাটহাজারী মাদরাসায় যান এবং আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন।

বেলা তিনটায় তিনি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন। সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, ডিআইজি রুকনুদ্দিন, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

এর আগে তিনি নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা আল্লাহর উপর বিশ্বাসী। তারা শান্তিপ্রিয়। তারা কখনো অন্যায়ের সঙ্গে জরিত হতে পারে না।

শেখ হাসিনা কওমি মাদরাসার স্বীকৃতি দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তিলওয়াত করেন। তিনি আল্লাওয়ালা মানুষদের ভালবাসেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বের অনেক দেশেই সফর করেছি কিন্তু বাংলাদেশের মতো এতো ধর্মপ্রাণ মানুষ মক্কা-মদিনা ছাড়া অন্যকোথাও দেখিনি।

নানুপুরের মরহুম পীর মাওলানা জমিরউদ্দীন নানুপুরী রহ. আল্লাহ ওয়ালা লোক ছিলেন এবং আমি খুব কাছ থেকে তাকে দেখেছি বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা থেকে সকারে ফটিকছড়ি পৌঁছান আসাদুজ্জামান খান কামাল। তারপর তিনি সাবেক সাংসদ মরহুম নুরুল আলম চৌধুরীর কুলখানিতে অংশ নেন।

তিনি ফেরার পথে হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ