রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

চা-চক্রে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন, তাতে অংশ নেবে না জাতীয় ঐক্যফ্রন্ট। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চিঠি পৌঁছে দিয়েছেন ঐক্যফ্রন্টের তিন সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলম এই চিঠি গ্রহণ করেন। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর সাক্ষরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ওই চিঠি দেওয়া হয়েছে।

এর আগে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম।

প্রতিনিধি দলের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমরা চিঠি নিয়ে সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসেছি। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলমের কাছে চিঠি বুঝিয়ে দেওয়া হয়েছে।'

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ