রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বইমেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেলো। ফিরে এলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা-সংগ্রামের এই মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা।

আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। ভারতের বিখ্যাত কবি শঙ্খ ঘোষ ও মিশরের লেখক গবেষক , সাংবাদিক মোহসেন আল আরেশি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত ৯টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে যথারীতি রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

আরএইচ/কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ