রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ইসলামী সাংস্কৃতিক সংসদ (ইসাস) এর কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী সাংস্কৃতিক সংসদ (ইসাস)-এর ২০১৯-২০ সেশনের নতুন কমিটি পুনর্গঠন হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে বন্ধন শিল্পিগোষ্ঠীর পরিচালক হাফেজ এমদাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নবরাজ শিল্পিগোষ্ঠীর পরিচালক মামুন আনসারী পুনর্নিবাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার সংগঠনের সাধারণ সভায় কমিটি নবায়ন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি : হাফেয এমদাদুল ইসলাম (বন্ধন), সহ-সভাপতি : আসাদ বিন নূর মুহাম্মাদ (গীতিকার ও সুরকার)।

সাধারণ সম্পাদক : মামুন আনসারী (নবরাজ), সহসাধারণ সম্পাদক : আবু রাজীন খান (পুষ্পকানন), নূরুল ইসলাম বিন রফিক (মাদীনার মোহনা), রশিদ আহমাদ (নবরণ) ও হুজাইফা আল মাহদী (স্বপ্নপূরণ)।

সাংগঠনিক সম্পাদক : মাঈনুদ্দীন ওয়াদুদ (রংধনু), সহ-সাংগঠনিক সম্পাদক : শোয়াইব বিন ফজলুল করিম (নবরব) ও শেখ মুহাম্মাদ ওয়ালিউল্লাহ বিন বেলালী (নবতরঙ্গ)।

অর্থ সম্পাদক : মাহমুদুল আরিফীন (সুরের ভূবন), প্রচার ও মিডিয়া সম্পাদক : আব্দুল হালিম আস সাদী (ধ্রুবতারা), সংস্কৃতি বিষয়ক সম্পাদক : আল-আমিন সাক্বী (মালঞ্চ)।

সাহিত্য বিষয়ক সম্পাদক : মামনুন বিন মাসউদ (বন্ধন), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক : ইমরান হুসাইন বিপ্লবী (নূরে মাদিনা)।

কেন্দ্রীয় সদস্য : তাজুল ইসলাম ফয়েজী (দ্বীনি চেতনা) ও সাইফুদ্দিন আল মামুন (সুর লহরী)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ