বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

গরু সীম গাছ খাওয়ায় মালিকের হাত কর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে গরু সীম গাছ খাওয়ায় গরুর মালিক কৃষক হুমায়ুনের (৩৫) বাম হাত কব্জি বরাবর কেটে ফেলা ফেলেছে এক সীম গাছের মালিক।

শুধু তাই নয় ডান হাতের তিনটি আঙ্গুলও কেটে দেয়া হয় তার। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সাইদুলকেও (১৮) কুপিয়ে ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে।

পড়শি ছালাম হাওলাদার রামদায়ের নৃশংস কোপে দুই সহোদরকে এভাবে গুরুতর জখম করেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে।

দুই সহোদরকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে রাতেই চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। অপরদিকে এ ঘটনা আড়াল করতে সন্ত্রাসী ছালাম হাওলাদারের স্ত্রী নাসিমা ওরফে সালমা বেগম শরীরে কাদা লেপটে থানায় মামলা করতে আসার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়।

সন্ত্রাসী ছালাম পালিয়ে গিয়েছে বলে জানা যায়। আহতের সজন শাহআলম মোল্লা জানান, হুমায়ুনের গরুতে পড়শি ছালামের সীম গাছ খেয়ে নষ্ট করে ফেলে।

গরুটি বেধে রাখা হয়। ওই গরু আনতে গেলে ছালাম হুমায়ুনের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, ছালামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

-এটি