রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ডিএনসিসি নির্বাচনে ৫ জন বৈধ, শাফিনের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদের মনোনয়নপত্র শনিবার বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ইসি মেয়র প্রার্থী বাকি পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। বৈধ পাঁচ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (পিপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

ডিএনসিসি উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেম মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

২০১৭ সালের নভেম্বরে আনিসুল হক মারা গেলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন মেয়র নির্বাচনের পাশাপাশি একই দিনে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ জানুয়ারি। মনোনয়ন বাছাই হয়েছে আজ এবং তা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। বিএনপি ও তাদের জোট সঙ্গীরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়ায় এই নির্বাচনে তারা কোনো প্রার্থী দেয়নি বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ