বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

তিন সন্তানের বাবার ৫২ বছরে দাখিল পরীক্ষা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন মেয়ের বাবা ৫২ বছর বয়সে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিলেন। তার নাম শফিকুল ইসলাম।

আজ শনিবার বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে তিনি পরীক্ষায় অংশ নেন।

জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের মৃত সোনাউল্লাহ সেখের ৫২ বছর বয়সী ছেলে শফিকুল ইসলাম নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শেরপুর উপজেলার হাঁপুনিয়া দাখিল মাদ্রাসা থেকে লেখাপড়া করে এ বছর দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তার বড় মেয়ে শেরপুর টাউনক্লাব মহিলা অনার্স কলেজে অনার্সে অধ্যায়নরত। তার মেজো মেয়ে ধুনট উপজেলার বিশ্বহরিগাছা কলেজে এবং ছোট মেয়েও স্কুলে লেখাপড়া করে।

তিনি বলেন, শিক্ষার কোনো বয়স নেই। নবীজি বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই। এ কথা নিজের মনের মধ্যে লালন করে সুপ্ত প্রতিভাকে বিকাশের জন্য এ বয়সে শিক্ষার্থী হয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ