শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

নান্দাইলে আওয়ামী লীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোরশেদ উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কানরামপুর-মধুপুর সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানা যায়নি।

নান্দাইল মডেল থানারএসআই লিটন মিয়া জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নুরু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ