রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রিলিজের অপেক্ষায় আবু উবায়দার নাশিদ 'অগো প্রাণ প্রিয় নাবি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি>

রিলিজ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবায়দার নতুন নাশিদ 'অগো প্রাণ প্রিয় নাবি'। ইতোমধ্যে নাশীদটির ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিল্পী আবু উবায়দা।

নাশিদটির ভিডিও ধারণ করা হয়েছে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ‘সাজেক ভ্যালিতে’।

মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর লেখা নাশীদটির সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। নাশীদটির ভিডিও এডিটিং এর কাজ করছেন দেশের অন্যতম ইসলামিক স্টুডিও হলি টিউন এর সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুয আলম। ভিডিও নির্দেশনায় ছিলেন কিশোর আহমেদ।

হৃদয় কাড়া মায়বী কন্ঠে নবিজিকে নিবেদিত করে গাওয়া কালজয়ী নাশিদটিরর ব্যাপারে শিল্পী আবু উবায়দার সাথে কথা বলে জানা যায়, গত ঈদুল আজহায় তার আরেকটি কালজয়ী নাশিদ ‘গোলাপ নিলাম’ হলি টিউন এবং তার নিজস্ব ইউটিউব চ্যালেন ‘উবায়দা প্রোডাকশনে’ আপলোড করে হয়েছিল।

এ পর্যন্ত পাঁচ লাখ দর্শক তার গোলাপ নিলাম নাশিদটি দেখেছে। ইউটিউবের কমেন্টে বক্সে প্রায় ৮ শত কমেন্ট ঘেঁটে দেখা যায় অধিকাংশ শ্রোতাদের আবেদন ছিল এমন আরও কয়েকটি নাশিদ রিলিজ করার।

শ্রোতাদের এমন ভালোবাসায় শিল্পী আপ্লুত হয়ে এমন আরেকটি নতুন কালজয়ী নাশিদ শ্রোতাদেরকে উপহার দিতে উদ্যোগী হন।

শিল্পী আবু উবায়দা বলেন আগামী ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তার নতুন নাশিদ দেশের অন্যতম ইসলামিক ইউটিউব চ্যানেল ‘হলি টিউন’ ও তার নিজস্ব ইউটিউব চ্যানেল নাশিদটি আপোড করার ইচ্ছা রয়েছে।

বর্তমানে তার নিজস্ব ইউটিউব চ্যানেল উবায়দা প্রোডাকশনে তার নতুন নাশিদ ওগো প্রাণো প্রিয় নাবির একটি প্রমো আপোড করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জের শহরে বেড়া উঠা চমৎকার মায়াবী কণ্ঠের অধিকারী শিল্পী আবু উবায়দার সঙ্গীতাঙ্গণে সরব পদচারণা শুরু হয় কিশোরগঞ্জের দিশারী সাহীত্য সাংস্কৃতিক ফোরামের মধ্য দিয়ে।

দিশারী পরিচালক, জনপ্রিয় কণ্ঠশিল্পী ওস্তাদ শরীফ জামীর হাত ধরে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা শুরু করে। দিশারীর বিভিন্ন এলবামসহ অন্যান্য একক সঙ্গীতেও জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন উবায়দা।

সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার পাশাপাশি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেও বেশ সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তিনি। বর্তমানে কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য ডিজাইনার হিসেবে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে কাজ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ